1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আবদুল কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ১:৫৭ pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাকে (২৫) হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাতে এ জিডি করেন আবদুল কাদের মির্জা।

আবদুল কাদের মির্জা বলেন, শনিবার সন্ধ্যায় একটি বিদেশি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের অপরপ্রান্ত থেকে আমার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেন হুমকিদাতা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আবদুল কাদের মির্জা তার ছেলেকে হত্যার হুমকির বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। পুলিশ নম্বরটি ট্র্যাক করে দেখেছে, মেক্সিকো থেকে ফোন এ হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ