1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিবহন সুবিধা দিচ্ছে না মালিকপক্ষ, অভিযোগ শ্রমিকদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১ ৪:০৩ pm

ঢাকার বাইরেও বেড়েছে যানবাহন ও মানুষের নানা অজুহাতে বাইরে চলাচল। তৈরি পোশাক কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি মেনে কাজ চললেও যাতায়াতে পরিবহন না পাওয়ার অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে সাপ্তাহিক হাট ও কাঁচাবাজারেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দিনের সর্বাত্মক লকডাউনের মধ্যেও অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন অনেকেই। নানা অজুহাতে রাস্তাঘাটে চলাচলও বেড়েছে মানুষের। বিভাগীয় ও জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চেষ্টা চলছে সেটি নিয়ন্ত্রণের।

নির্দেশনা মেনে বৃহস্পতিবার সকাল থেকে কয়েকটি শিফটে শরীরের তাপমাত্রা মেপে জীবাণুনাশক ট্যানেল দিয়ে কর্মস্থলে প্রবেশ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে কারখানায় কাজে যোগ দেন তারা। তবে যাতায়াতে মালিকপক্ষ পরিবহন সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের।

বিচ্ছিন্নভাবে শ্রমিকদের বসবাসের কারণে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি করেন গাজীপুরের স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী।

অন্যদিকে, স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার জন্য প্রশাসনের উদ্যোগে খোলা জায়গায় কাঁচাবাজার বসানো হলেও নানা অজুহাতে তা মানছেন না অনেকেই।

মাস্ক পরতে ও সামজিক দূরত্ব মেনে চলাতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ