1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ১১:০২ pm

নীলফামারীতে ভ্যান রিক্সায় ভুমিষ্ট হয়ে পাকা সড়কে ছিটকে পড়ে নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ এপ্রিল দুপুরে জেলা শহরের পাঁচমাথা মোড় এলাকায়। ওই নবজাতকের মা রুবিনা আকতার(৩০) বর্তমানে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধিন আছেন। রুবিনা আকতার জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের যাদুরহাট বাড়াইপাড়া গ্রামের দিনমজুর মহুবার রহমানের স্ত্রী।

পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যাক্তি জানায়, দুপুর আড়াটার দিকে গর্ভবতি এক নারীকে ওই সড়ক দিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছিল। এসময় হঠাৎ করে ওই ভ্যানরিক্সা থেকে একটি নবজাতক পাঁকা সড়কের ওপর ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে ভ্যান রিক্সাটি থামিয়ে নবজাতকের স্বজনরা শিশুটিকে তুলে নিয়ে হাসপাতালে যায়।

রুবিনা আকতারের ছোট দেবরের স্ত্রী ফাতেমা বেগম (২৫) বলেন, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে রুবিনার প্রসব ব্যাথা ওঠে। এ অবস্থায় গ্রামে ভ্যান রিক্সা পেতে কিছুটা সময় পেড়িয়ে যায়। দুপুর দুইটার দিকে একটি ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে তাকে হাসপাতালে নেয়ার জন্য রওয়ানা দেই। রুবিনা আকতার আমার কোলে মাথা দেয়। পেছনে রুবিনার এক বড় বোন ছিল। শহরের পাঁচ মাথা অতিক্রম করার সময় স্থানীয় লোকজন চিৎকার করে জানায় বাচ্চা পড়ে গেছে বলে। আমি দ্রুত ভ্যান রিক্সা থেকে নেমে বাচ্চাটিকে কোলে নেই। এবং দ্রুত হাসপাতালে আসি। কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে দেখে মৃত ঘোষনা করেন।

ওই গৃহবধুর স্বামী মহুবার রহমান জানান, তাদের ৬ বছরের একটি মেয়ে রয়েছে। দীর্ঘদিন পর তার স্ত্রী দ্বিতীয় সন্তান ধারন করে। পরীক্ষা নিরিক্ষায় পুত্র সন্তান হবে যেনে আমরা খুশী ছিলাম। কিন্তু সেই সন্তানটিকে আর বাঁচাতে পারলাম না। তিনি কান্না বিজরিত কন্ঠে বলেন চলন্ত ভ্যানের তার স্ত্রী পুত্র সন্তান প্রসব করলে নবজাতটি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। নবজাতকটি উঠিয়ে যখন হাসপাতালে পৌছলাম তখন সব শেষ। জরুরী বিভাগের চিকিৎসক জানালেন মাথায় আঘাতের কারনে নবজাতকটি মারা যায়।

এ বিষয়ে কথা বললে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. নুরুল হুদা সাংবাদিকদের জানান, বেলা ৩ টার দিকে প্রসুতি মা ও নবজাতককে নিয়ে আসেন তার স্বজনরা। চলন্ত ভ্যানে প্রসবের কারনে নবজাতটি রাস্তায় ছিটকে পড়ায় তার শরীরে আঘাত লাগে। ফলে হাসপাতালে নেয়ার আগে মারা গেছে। তার মা রুবিনা আকতারের রক্তক্ষনন হচ্ছে। তাই হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ