1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিজেপিকে এমন গোল দেবেন যাতে আর খেলতে না আসে: মমতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ৭:৩৬ pm

বিধানসভার আট দফা নির্বাচনের শেষ চার দফার ভোট যতোই ঘনিয়ে আসছে ততোই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে উত্তেজনা। বুধবার (১৪ এপ্রিল) জলপাইগুড়িতে জনসভায় পচিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন বিজেপি হটানোর। বলেন, বিজেপিকে সরাতে হবে, বাঁচাতে হবে তৃণমূলকে। আবারও খেলা হবে- স্লোগান তোলেন তিনি।

মমতা বলেন, ‘১৭ তারিখ তৃণমূলকে একটা করে ভোট দিন আর বিজেপিকে এমন করে গোল দিয়ে বার পোস্টে বাইরে ফেলে দিবেন আর যাতে কোনো দিন খেলতে না আসে আমাদের সাথে, বাংলার সাথে। বাংলার মেরুদণ্ড যেন ভাঙতে না আসে।’

মমতা অভিযোগ করেন, হিন্দু-মুসলিম বৈষম্য তৈরি করে চলেছে গেরুয়া শিবির। তারা শুধু ঝগড়াই করতে জানে।

এর আগে নিষেধাজ্ঞা উঠতেই কোচবিহারের শীতলকুচিতে গিয়ে নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফায় ভোট চলাকালে সেখানে ৫ জন নিহত হন। বুধবার তাদের সবার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী। আশ্বাস দেন, নির্বাচিত হলে পাশে থাকবেন।

এ অবস্থায় মমতাকে একহাত নিতে ছাড়েনি বিরোধী বিজেপিও। দলটির নেতারা বলছেন, মমতা কেবল অভিযোগ করতে জানেন। এর বাইরে কিছুই পারেন না।

বিজেপি নেতা রাজনাথ সিং বলেন, ‘যত দোষ নন্দঘোষ। নরেন্দ্র মোদিকে নন্দ ঘোষ বানিয়ে সব দোষ তার ঘাঁড়ে চাপাতে মরিয়া মমতা।’

এদিকে, মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে নির্বাচন কমিশন সতর্ক করেছে। তিনি যে উস্কানি দিচ্ছেন, তার জবাব চাওয়া হয়। তার জবাবে সন্তুষ্ট নয় কমিশন। আর মঙ্গলবারই এসেছে নির্বাচন কমিশনেরর নির্দেশ যে ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ রাখতে হবে বিজেপি নেতা রাহুল সিনহাকে। তবে তা মানেননি তিনি। একইদিন কমিশনের নির্দেশ অমান্য করে প্রচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এদিকে, রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে বুধবার কংগ্রেসের হয়ে প্রচারে যান কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী। এই দফার পর আবার সপ্তম ও অষ্টম দফার ভোটের প্রচারেও রাজ্যে যাবেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ