1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই ডোজ মিলিয়ে ৬৪ লাখ টিকা দেওয়া শেষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ৬:৫৫ pm

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ১৭৫ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৬৪ লাখ ৯ হাজার ৪৮৮ জন। তাদের মধ্যে ৯৬১ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৭৫০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,এ দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ৭৮ হাজার ৭৮৩ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ