1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খালেদা জিয়া শঙ্কামুক্ত : চিকিৎসক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ৭:০৪ pm

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন, তার শারিরীক অবস্থাও স্থিতিশীল আছে। জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকর। আজ সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় তার স্বাস্থ পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।

খালেদা জিয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারিরীক অবস্থা শঙ্কা মুক্ত। ৪৮ ঘন্টা পর পর খালেদা জিয়ার শারিরীক পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

আজ খালেদা জিয়ার স্বাস্থ পরীক্ষাট সময় বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালী যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাথে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত ছিলেন, তিনি সব কিছু তদারকি করছেন।

বিএনপি চেয়ারপারসন কে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত। তবে হাসপাতলে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।

চিকিৎসক জানান, খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন। এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে। স্বাস্থবিধি মেনে চলে।এসময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

বাসার বাকিরা কোথায় আছেন তাদের কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, সবাই কোভিড পজেটিভ। প্রত্যেককে এক দুজনের জ্বর ছিল। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। মেডাম শুধু নিজের না, অন্যরা ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা সেটাও নিজে খেয়াল রাখছেন। আমি দুতলা থেকে নেমে আসছিলাম, উনি ডেকে বললেন, দুজনকে দেখে আসার জন্য।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ