
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘হাসান শাহরিয়ার ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী সাংবাদিক। তার মৃত্যুতে সংবাদ অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়।’
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভিন্নবার্তা ডটকম/এন