1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে করোনায় ১৩ দিনে ৭৯২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ৮:৪৩ pm

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ১৩ দিনে মারা গেছেন ৭৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের তথ্য অনুযায়ী, কেবল গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭ জন, যা দেশে করোনা প্রাদুর্ভাবের পর সর্বোচ্চ।

গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত মোট ৩৪৪ জনের মৃত্যু হয়। আর ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল মারা গেছেন ৪৪৮ জন। সে হিসাবে গত এক সপ্তাহে মৃত্যুর হার ৩০ শতাংশ বেড়েছে।

দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ শনাক্তে মোট সংক্রমণে সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা সংক্রমণের উচ্চ হার অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা ভেঙে পড়তে পারে। ইতোমধ্যে আইসিইউ সংকট প্রকট আকার ধারণ করেছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর আসে প্রথম মৃত্যুর খবর।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ