1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের হাতে চার র‌্যাব সদস্য আটক!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ৪:৫২ pm

এক ব্যক্তিকে আটক করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে আটক করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তির বোন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে আরও দুজনকে আটক করা হয়। আরও দুজন পলাতক রয়েছে।’

জানা গেছে আটক চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য। পলাতকদের মধ্যে একজন বিজিবি সদস্য। অন্যজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন। তিনি সাধারণ মানুষ। ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদা আদায়ের অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ