1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে খুলনায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ১:৩৬ am

খুলনার বিভিন্ন এলাকায় শুক্রবার (৯ এপ্রিল) থেকে তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঝড়ো মৌসুম ও পবিত্র রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে বিবিবি-১ এর আওতাধীন ৬টি ১১ কেভি ফিডারের ‘জঙড’ কাজের জন্য শুক্রবার (৯ এপ্রিল), রোববার (১১ এপ্রিল) ও সোমবার (১২ এপ্রিল) এই তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরমধ্যে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সার্কিট হাউজ ফিডার, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিবিবি-৪ এর ৩৩ কেভি সেন্ট্রাল-জোড়াগেট সোর্স লাইন ফিডার, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিবিবি-২ এর ১১ কেভি স্টেডিয়াম ফিডারন, সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১১ কেভি কমিশনার ফিডার, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিবিবি-৪ এর ১১ কেভি সবুজবাগ ফিডার, সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিবিবি-৪ এর ১১ কেভি নিরালা ফিডার। এছাড়া আগামী ১১ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিবিবি-১ এর আওতাধীন ইন্ডাস্ট্রিয়াল ফিডার, রূপসা সেতু ফিডার, হরিণটানা ফিডার এবং আগামী ১২ এপ্রিল (সোমবার) সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ফিডার, ফেরিঘাট ফিডার ও জিন্নাহপাড়া ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ