1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ টিকা উপহার দিলেন ভারতের সেনাপ্রধান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ৭:৪৫ pm

বন্ধুত্ব ও সম্প্রীতির শুভেচ্ছা উপহার হিসেবে সেনাবাহিনীর জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের হাতে এক লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তুলে দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনা সদর দফতরে সৌজন্য সাক্ষাতের পর তিনি টিকা হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈশ্বিকমহামারি কোভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ আহমেদ। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

সেনাপ্রধানের সাথে সাক্ষাতের আগে দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন।

জেনারেল নারাভানের নেতৃত্বে তিন সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বুহস্পতিবার সকালে ঢাকায় আসেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ