1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৫ নগর মাতৃসদনে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ৫:৪৪ pm

করোনা পরিস্থিতি মোকাবেলায় নগরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটির আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত ৫টি নগর মাতৃসদনে শুক্রবার থেকে টেলিমেডিসিন সেবা প্রদান করা হবে।

ডিএনসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। টেলিমেডিসিন সেবা প্রদানের জন্য প্রতিটি মাতৃসদনে ৩জন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘন্টা সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকবে। এই টেলিমেডিসিন সেবা আগামীকাল ৯ এপ্রিল ২০২১ সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। টেলিমেডিসিন সেবা প্রদানের জন্য নির্ধারিত মাতৃসদনের টেলিফোন নাম্বারগুলো নিচে দেওয়া হলো। নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোনঃ ৫৮৩১৪৯৩৩; নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ি, মোহাম্মদপুর, টেলিফোনঃ ০১৩১১৯৪৬৪৩২; বাঁশবাড়ি, ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ি, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোনঃ ০১৭৭০-৭২২১৯৪; পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫।ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে এ সকল টেলিফোন নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা গ্রহণের আহবান জানিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ