1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লন্ডনে সেনা সমর্থক কর্মকর্তাদের দখলে মিয়ানমার দূতাবাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ৫:১৪ pm

লন্ডনে মিয়ানমার দূতাবাস দখলে নিয়েছে সেনা সমর্থক কর্মকর্তারা। বের করে দেয়া হয়েছে রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে। অং সান সু চির মুক্তির পক্ষে কথা বলাতেই তার এমন করুণ পরিণতি বলে জানিয়েছেন তিনি। থমথমে অবস্থা বিরাজ করছে দূতাবাস প্রাঙ্গণে। এ অবস্থায় মিয়ানমারের বিভিন্ন শহরে আবারও চড়াও হয়েছে জান্তা সরকার। বুধবারও (০৭ এপ্রিল) একদিনে মৃত্যু হয়েছে ১৩ গণতন্ত্রপন্থীর।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব যখন মিয়ানমারের সংকট সমাধানে পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া সফর করছেন, ঠিক সে সময় লন্ডনে মিয়ানমার দূতাবাস থেকে বের করে দেয়া হয়েছে দেশটির রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে।

বুধবার (৭ এপ্রিল) তিনি রাত কাটান দূতাবাসের বাইরে একটি গাড়িতে। বর্তমানে সেনা সমর্থক কর্মকর্তারা দখলে নিয়েছে দূতাবাস। দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রদূতের ডেপুটিকে। এ নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে দূতাবাস প্রাঙ্গণে। বহিষ্কৃত রাষ্ট্রদূত জানান, তিনি আর দায়িত্বে নেই তাকে সরিয়ে দিয়েছে জান্তারা। কেবল অং সান সু চির মুক্তির দাবি করায় তার এমন পরিণতি

বিশ্বের কোনো দেশের কথাই কানে তুলছে না মিয়ানমার। দেশের ভেতরে গণতন্ত্রপন্থীদের ওপর আরও চড়াও হয়েছে সামরিক সরকার। বুধবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। চলছে ধরপাকড়ও। এক কৌতুক অভিনেতার পর এবার এক মডেলকে গ্রেফতার করা হয়েছে।

এ অবস্থায় জান্তা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পৌনে দুই লাখ প্রমাণ সংগ্রহ করেছে বেসামরিক সরকারের সংসদ সদস্যরা। এসব প্রমাণ সামরিক সরকারের বিরুদ্ধে লড়তে সহায়তা করবে। জাতিসংঘে তথ্য উপাত্ত-উপস্থাপনেও কাজে দেবে বলে জানান তারা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ