1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি দোকান পুড়ে ছাই

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ১১:৫৪ pm

ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি দোকান ভস্মিভূত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে প্রায় ৩০টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। ঘটনাটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদশী সূত্র জানায়- আনুমানিক সকাল ৬ টার দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে কালো ধোয়া দেখতে পেয়ে কাছে গিয়ে দেখতে পায় বাজারে আগুন লেগেছে। আগুনের লীলাহিন শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমিষেই বাজারের ২১ টি দোকান ভস্মিভূত হয়। প্রত্যক্ষদশর্ীদের ধারণা বাজারের কাপড় ব্যবসায়ী সাদাকাতের দোকানের আইপিএস থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে। তাদের দোকানের মালামাল অন্যত্র নেয়ার চেষ্টা করার সময় প্রায় ৩০ টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ১ কোটি টাকা। সাধারণ মানুষের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল, জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল ও নীলফামারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ভেঙ্গে পড়েছে। তারা জানান- করোনা পরিস্থিতির কারণে দোকান বন্ধ রাখতে হচ্ছে। এ সময় দোকান পুড়ে যাওয়ায় আমরা কিভাবে সংসার চালাবো। তারা সরকারিভাবে সহযোগিতা কামনা করেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অফিস জানান-বড়ভিটা বাজারে ২১ টি দোকান পুড়ে গেছে। কিছু দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম জানান- উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা শুকনা খাবার বিতরণ করছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ