1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লাগামছাড়া করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৩০ লাখ ছাড়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ৬:৪৮ pm

বিশ্বজুড়ে লাগামছাড়া হয়ে উঠেছে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি। প্রায় সব দেশের মতো বাংলাদেশেও প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। ইতোমধ্যে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাব অনুযায়ী, মঙ্গলবার বিশ্বব্যাপী করোনাভাইরাস-সংক্রান্ত মৃত্যুর পরিমাণ ৩০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে করোনাভাইরাসজনিত মৃত্যু ২০ লাখ ছাড়াতে সময় লেগেছিল এক বছরেরও বেশি। আর পরের ১০ লাখ প্রাণহানি হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে।

দৈনিক গড় মৃত্যুতে সবার ওপরে রয়েছে ব্রাজিল। প্রতিদিন বিশ্বের এক-চতুর্থাংশ করোনাজনিত মৃত্যু হচ্ছে লাতিন আমেরিকার এই দেশে। ব্রাজিল ও ভারতেও রীতিমতো করোনার বিস্ফোরণ ঘটেছে।।
আজ বাংলাদেশেও করোনা শনাক্ত ও মৃত্যু সর্বোচ্চ রেকর্ড হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। একই সময়ে মারা গেছেন ৬৬ জন। এর আগে এক দিনে এত সংখ্যক লোকের করোনা শনাক্ত ‍ও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ