1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিনদিনেও খোঁজ নিখোঁজ সাদিয়া-লিমার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ১০:৪৬ pm

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে আয়শা আক্তার সাদিয়া ও পুস্পিতা আক্তার লিমা নামের একই পরিবারের দুই মেয়ে নিখোঁজ হয়েছে। শনিবার (০৩ এপ্রিল) দুপুরে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ।

এদিকে সোমবার (০৫ এপ্রিল) তিনদিন হয়ে যাওয়ার পরও মেয়েদের ফিরে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে পরিবারের। এ ঘটনায় নিখোঁজ আয়শা আক্তার সাদিয়ার বাবা রাজ্জাক খলিফা মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ আয়শা আক্তার সাদিয়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের রাজ্জাক খলিফার মেয়ে। পুস্পিতা আক্তার লিমা একই এলাকার মো. লিটন খানের মেয়ে। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি হন। তারা দুইজনই স্থানীয় ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ আয়শার বাবা রাজ্জাক খলিফা বলেন, শনিবার দুপুর দুইটায় আমার মেয়ে এবং আমার ভাগনির মেয়ে একইসঙ্গে বাসা থেকে স্কুলে প্রাইভেট পড়তে যায়। এরপর আর ফিরে আসেনি তারা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের অভিভাবক একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের খুঁজে বের করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ