1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় সচল থাকবে বিএনপির  করোনা পর্যবেক্ষণ সেল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ১:৫৯ pm

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত। বেশ কয়েকজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এক বছরে দলটির ৪৪০ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে আক্রান্ত আছেন শতাধিক নেতা। এমন পরিস্থিতিতে সব রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেও সচল থাকবে দলটির ‘করোনা পযবেক্ষন সেলর কার্যক্রম’।

গত বছর এপ্রিলে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলে এই সেলের কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল ফের তাদের কাজ শুরু করেছে। এই সেল চিকিৎসা, টিকার কার্যক্রমসহ দলের ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সরকারের কোনো তথ্যের গরমিল থাকলে তা সংবাদ সম্মেলনে তুলে ধরবে।
সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আমাদের পর্যবেক্ষণ সেলের কাজও আবার শুরু হয়েছে। ইতোমধ্যে সাংগঠনিক সম্পাদকদের বলা হয়েছে খোঁজ-খবর নেওয়ার জন্য। দলের সামর্থ্য অনুযায়ী স্বাস্থবিধি মেনে দলের নেতাকর্মীরা এবারও মানুষের পাশে দাঁড়াবে।

দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, করোনাকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় গত বছর মার্চে করোনা শুরুর পর থেকে জুন পর্যন্ত সারা দেশে বিএনপির নেতৃবৃন্দ ৫৪ লাখ ১২ হাজার ৪১৬টি পরিবারকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতার আওতায় মোট ২ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন মানুষ উপকৃত হয়েছে। এছাড়া ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও দলের নেতৃবৃন্দ কয়েক লাখ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পিপি বিতরণ করেছে। করোনা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। যে কারণে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বিএনপি নেতাকর্মীরা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ