1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ১১:১৪ am

ইন্দোনেশিয়া এবং তিমুরে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। টানা ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীর এবং বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যার পানি বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ তিমুরেও এ বন্যা দেখা দিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র রাদিত্য জ্যোতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করেছেন।বন্যায় ২৭ জন নিখোঁজ আছেন। ৯ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে তিমোরে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১১ জন। সেখানেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ