1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১ ২:০৫ pm

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার (৩১ মার্চ) সকালে বিমানটি শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে ৩৯টি সোনার বার পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে স্বর্ণের বার পাচার করা হচ্ছে-এমন তথ্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে চার কেজি।

জব্দ এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান জানান, স্বর্ণ জব্দের ঘটনায় ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ