1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সপরিবারে করোনা আক্রান্ত এমপি কাজী কেরামত আলী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ ১২:৪৭ pm

জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি, তার সহধর্মিণী রেবেকা সুলতানা ও মেয়ে কানিজ ফাতেমা চৈতী রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করে এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী জানান, তিনিসহ তার বাবা ও মা সবাই করোনায় আক্রান্ত। তবে সবাই এখন অনেকটা সুস্থ। তিনি রাজবাড়ী জেলাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও তার সহধর্মিণী রেবেকা সুলতানা ২৫ মার্চ এবং তাদের একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ২৭ মার্চ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের ভর্তি হন।

এদিকে এমপির ভাই ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জানান, রোববার (২৮ মার্চ) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে তার সহধর্মিণী রাবেয়া পারভীন স্বপ্না, ছেলে কাজী রাকিবুল হোসেন শান্তুনু ও শান্তুনুর সহধর্মিণী আফসানা নওমি তাকিনা করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা ঢাকার বাসায় চিকিৎসাধীন এবং সবাই সুস্থ আছেন। তিনিসহ তার পরিবারের সবাই সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ