1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকা গ্রহণকারীর সংখ্যা আরও কমলো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১ ১১:৩২ pm

দেশে করোনার টিকা নেওয়া মানুষের সংখ্যা প্রতিদিনই কমছে। রবিবার (২৮ মার্চ) টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। শনিবার টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।

রবিবার টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন, আর নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

অধিদফতর জানায়, টিকা গ্রহণকারী মোট ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৫০, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৫১ হাজার ৯৬, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৬২ হাজার ১৩০, রাজশাহী বিভাগের পাঁচ লাখ ৯৪ হাজার ১৭৬, রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৩৮২, খুলনা বিভাগে ছয় লাখ ৭৮ হাজার ৪৭২, বরিশাল বিভাগে দুই লাখ ৩২ হাজার ৭০৩, আর সিলেট বিভাগের দুই লাখ ৭৩ হাজার ৭৩৯ জন।

রবিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ