1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সংসদীয় কমিটির সুপারিশ

মসজিদ-মন্দির নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ ১:৫৮ pm

মসজিদ-মন্দিরসহ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুমতি নেওয়ার বিধান করতে সুপারিশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি চায় মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা নির্মাণে গ্রামীণ অবকাঠামোতে একটি শৃঙ্খলা আনতে। মাস্টারপ্ল্যানের আওতায় এনে ইউনিয়ন পর্যায়ের সব স্থাপনা নির্মাণ করতেও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছন।

সংসদীয় কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, মো. মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন ও আব্দুস সালাম মুর্শেদী অংশগ্রহণ করেন।

এলজিআরডি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এনটিভি অনলাইনকে আরও বলেন, সবকিছুতেই একটি শৃঙ্খলা প্রয়োজন। যত্রতত্র স্থাপনা নির্মাণ করলে ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সমস্যা দেখা দিতে পারে। দেশের বিভিন্ন স্থানে রাস্তার পাশেই অপরিকল্পিতভাবে মসজিদ, কবরস্থান, মন্দিরসহ ধর্মীয় স্থাপনা তৈরি হচ্ছে। এতে প্রয়োজন হলে রাস্তা সম্প্রসারণ করতে সমস্যা হয়। এ কারণেই মাস্টারপ্লানের আওতায় এনে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের স্থাপনা নির্মাণ করলে এসব অসুবিধা আর হবে না।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ