
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘড়া নামক স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম সাইফুল (৩৬) তিনি নেত্রকোনার আদালতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,পুলিশ সদস্য সাইফুল মোটরসাইকেলে করে নিজ বাড়ী গৌরীপুর থেকে কর্মস্থল নেত্রকোনা আসার পথে বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।বাঘড়া নামক স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন