1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩০ মার্চ পর্যন্ত সুবর্ণজয়ন্তীর সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ৬:১৪ pm

২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমরা আমাদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করলাম। ৩০ মার্চের পরে পুনরায় এসব কর্মসূচির বিষয়ে জানানো হবে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারেরও উচিত এই মুহূর্তে সব কর্মসূচি স্থগিত করা।

তিনি বলেন, আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মাস্ক পরতে অনুরোধ করবো। একই সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলবো ও সভা সমাবেশ না করার পরামর্শ দিচ্ছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ