1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে প্রকাশ্যে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ৩:০৩ pm

রাজধানীর দক্ষিণখান থানার কাছাকাছি আইনুসবাগ এলাকায় আব্দুর রশিদ নামে এক বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

দুপুর ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম এ তথ্য নিশ্চিত করেন।

শিকদার মোহাম্মদ শামীম বলেন, ‘সকালে দুপক্ষের মধ্যে ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপর গুলির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আমিনুল ইসলাম হান্নান (জাপানি হান্নান) নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা আমরা শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি। এখনও পর্যন্ত ঘটনার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’

এদিকে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা করছি। লাশ উদ্ধারের পর গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রয়েছে।’

এদিকে আমিনুল ইসলাম হান্নান নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেলা ১১টা ৪০ মিনিটে লাইভে আসেন একজন নারী। তিনি দাবি করেন, তাদের বাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ১০ মিনিট ২ সেকেন্ডের লাইভে তিনি ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্যও দেখান। এ সময় তিনি সহযোগিতাও চান।

ওই নারী বলেন, ‘আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা যে যেভাবে পারেন, পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। এটা দক্ষিণখান থানার পাশে চাঁদনগর পানির পাম্প বা আইনুসবাগ পানির পাম্পের পাশে।’

‘আমরা দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের বাড়িতে বোম্ব-টোম ও গুলি মারতেছে। আমাদের ওপর হঠাৎ হামলা করা হলো। আমরা জানিও না কখন কী হলো। আমাদের বাসায় এর আগেও হামলা হয়েছে’, যোগ করেন ওই নারী।

ভিন্নবার্তা ডটকম/এন

 

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ