1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে যখম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ৮:৫৮ pm

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামে আবুল বাশার (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহত আবুল বাশারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল বাশার ওই গ্রামের মৃত কলিমদ্দিনের ছেলে। আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশারের পৈত্রিক সুত্রে পাওয়া ২৮ শতক জমির কিছু অংশ প্রতিবেশী আলিমদ্দিন জোরপুর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে বেশ কয়েক বছর যাবত তাদের মাঝে বিরোধ চলে আসছিল। সোমবার (২২ মার্চ) বিরোধপুর্ন জমিতে উভয়পক্ষ আমিন নিয়ে এসে মাপ দিতে যায়। এসময় প্রতিপক্ষ আলিমদ্দিন, তার ভাই হালিম,বাক্কা, শুভ, বাপ্পি, সিরাজ, শাহবুর আবুল বাশারকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনানি শুনেছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ