1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিঠুনের দুর্দান্ত ফিফটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ১১:৫০ am

ভিন্নবার্তা ডেস্ক : দুর্দান্ত এক ফিফটি হাঁকালেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানের ব্যাট বেশ কিছুদিন ধরে কথা বলছিল না। এবার গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ বলে অর্ধশতক পূরণ করলেন মিঠুন।

অধিনায়ক তামিমের পর মিঠুনের ফিফটিতে ভর করে লড়াকু পুঁজি গড়ার পথে রয়েছে বাংলাদেশ। ৪৪.৬ ওভারে জিমি নিশামকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নিলেন মিঠুন।

মিঠুনের ফিফটির কিছু পর আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ বলে ১৬ রানের ইনিংস খেলেন তিনি। মিঠুনের ব্যাট এখনো কথা বলছে।

এ প্রতিবেদন লেখার সময় ৫৪ বল খেলে ৬৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। দলের সংগ্রহ ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ