1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতকে বাংলাদেশের কৃতজ্ঞতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ১১:৩৪ am

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২২ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে এ কৃতজ্ঞতা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির জনককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করাটা বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের। নিজের দেশের জনগণের স্বাধীনতা, অধিকার, আকাঙ্ক্ষা ও মুক্তির লড়াই এবং ক্ষুধা, দারিদ্র্য ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনব্যাপী সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার এসেছে।

এতে বলা হয়, বাংলাদেশ ও ভারত যখন যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করছে, সেই বছরে এই পুরস্কার বাংলাদেশ–ভারত সম্পর্কের প্রতি শ্রদ্ধারও স্মারক।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ