1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানবন্দরে ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ২:২১ pm

আচারের বয়ামে করে দশ হাজার পিস ইয়াবা পাচারের সময় সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন বলেছেন, বিমানবন্দরে বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে ওই যাত্রীকে আটক করা হয়। রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

তিনি জানান, গালফ এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে আজ ভোর পাঁচটা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল আটক রাকিব হোসেনের। সে আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় তেঁতুলের আচারের দুইটি বড় বয়ামে নয় হাজার আটশ পঁচাশি পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য পঞ্চাশ লাখ টাকা বলে জানা গেছে।

তিনি আরও জানান, ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছে। ট্রাভেল এজেন্সির ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ