1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অামরা জাতি হিসেবে সভ্য হবো কবে?

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ২:০৭ am

রাস্তাঘাটে চলাচলে, গণপরিবহন কিংবা ভিড়ের মাঝে অপরিচিত মানুষের সাথে অামাদের ব্যবহারও জাতি হিসেবে অামরা কতটুকু সভ্য তার পরিচয় দেয়। অাত্মকেন্দ্রিক হতে হতে অামাদের স্বার্থপরতা এবং অন্যের সাথে নিজেদের ব্যবহারে এখন চরম অসভ্যতার প্রকাশ পায়। অামাদের বোধ-বুদ্ধি সব লোপ পেয়ে গেছে, অার বিবেচনাবোধতো অাগে থেকেই নেই।

রাস্তাঘাটে চলাফেরার সময় অন্যের গায়ে ধাক্কা লাগলেও অামরা নূন্যতম দুঃখ প্রকাশ করি না। বেশিরভাগ সময়ই অন্য দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে নিজেদের দোষেই ধাক্কা খাই অন্যের সাথে তবুও দুঃখ প্রকাশ করি না। কখনো সখনোতো বাক-বিতন্ডায় নিজেদের দোষই স্বীকার করি না। ভিড়ের মাঝে হাঁটতে গিয়ে কিংবা গণপরিবহন হতে উঠা-নামার সময় অন্যের গায়ে হাত দিয়ে ধাক্কা দেই অাবার অন্যকে ঠেলেটুলে টপকে যাই, পায়ে পারা দেই। অামরা একটুও ভাবি না যে অন্য মানুষের গায়ে ধাক্কা লাগলে বা তাকে অনাকাঙ্ক্ষিতভাবে ছুঁলে সে কি মনে করলো?
মাঝে মাঝেতো এমন ঘটনায় অপর ব্যক্তিটি ব্যথাও পান। তবুও অামাদের একুটও অনুশোচনা হয় না।

তারপরে রাস্তায় হাঁটার সময় যেকোন একপাশে না হেঁটে পথ জুড়ে হাঁটতে থাকি, অাবার একাধিক মানুষ মিলে পাশাপাশি পুরো রাস্তা জুড়ে হাঁটি কিংবা দাড়িয়ে থাকি। ভাবিনা যে রাস্তা দিয়ে অারও মানুষও হাঁটবে।

গণপরিবহনে অামাদের ব্যবহারতো বেশি ভয়াবহ। গায়ে গা লাগানো, ধাক্কা দেওয়াতো অাছেই। তারপরে দুই জনের বসার অাসনে একটিতে নিজের অংশে বসেও অন্যের অংশে নিজের শরীর বিস্তৃত করে দেই, কখনো কখনো সেটা অর্ধেক অন্যের জন্য বরাদ্দ অর্ধেক অাসন কিংবা তার চেয়েও বেশি অাসন জুড়ে রাজসিক ভাব নিয়ে বসে থাকি। অন্য কেউ যখন বসে তখনও অামরা ঠিকভাবে চেপে বসি না যদিনা পাশের জন বলে।
অনেকক্ষেত্রে বললেও চাপতে চাই না, তর্ক করি। অাবার নিজেরা অন্যের পাশে যখন বসতে যাই তখন কখনো কখনো অন্যের গায়ে গা লাগিয়ে ধপাশ করে কিংবা বাঁকা হয়ে বসি। অনেকটা এরকম যে পাশে বসে থাকা লোকটির কোলে উঠে বসি। তাতেও কোন প্রকার দুঃখ প্রকাশ করিনা।
জানালার বিপরীত পাশের অাসনে দু-পাশের অাসন থেকে এমনভাবে বসি যে মাঝের যাতায়াতের জায়গাটুকু বা যেখানটায় ভিড় হলে যাত্রীরা দাড়ান সেখান দিয়ে মানুষ যেতে অাসতে না পারে। যদিও এক্ষেত্রে জানালার পাশে বসে থাকা যাত্রীও কিছুক্ষেত্রে দায়ী, কারন তারা অাসনের বেশিরভাগ অংশ জুড়েই বসে থাকে। এরপরে অাসনে বসে নিজের হাত-পা ঠিকভাবে রাখতে পারি না অন্যের গায়ে লাগিয়ে দেই, কখনো ইচ্ছা করেই। এখনতো দুই হাত দিয়ে মোবাইল চালাতে গিয়ে এক হাতের কনুই দিয়ে অন্যের শরীরে অনবরত নির্লজ্জের মত গুতোতে থাকি। জানালার পাশে বসলে জানালা খোলা বা বন্ধ করার সময় ভাবিনা সামনে বা পিছনে অারো মানুষ বসতে পারে! নিজের অংশ উন্মুক্ত/বন্ধ করতে গিয়ে অন্যের অাসনের পুরোটুকু অাবৃত করে কিংবা উন্মুক্ত করে দেই। কখনো কখনো এমনভাবে জানালা সরাই তাতে সামনের বা পিছনের অাসনে বসে জানালায় হাত রাখা ব্যক্তিটি ব্যাথা পান। তাতেও অামাদের হেলদোল নেই।

ভিড় বাসে দাড়ালেতো অামরা নবাব হয়ে যাই। পুরোটা দাড়ানোর জায়গা জুড়ে দাড়িয়ে থাকি, অন্যের গায়ে অনবরত চেতনাহীনভাবে ধাক্কা দেই। অার ভিড় পার হতে গিয়েতো ইচ্ছা করেই একরকম অন্যের শরীর ঘঁষা লাগিয়ে বেড়িয়ে যাই।
সচরাচর পাশের মানুষেরা কি ভাবছে তা না ভেবে খুব বাজেভাবে শব্দদূষনও করি খুব নির্বিকারভাবেই।
এরকম অারও অাচরনগত দোষ অাছে অামাদের। সব শ্রেনীর অনেকের মাঝেই এ সমস্যাগুলো বিদ্যমান।

অার রাস্তাঘাটে কিংবা গণপরিবহনে সবচেয়ে নাজুক অবস্থায় থাকেন নারীরা। যৌন হেনস্থাতো অাছেই, সুযোগ পেলেই নারীর শরীরে নির্লজ্জের মত শরীর লাগানো বা ছোঁয়া দেয়াতো অনেক পুরুষেরই খাস স্বভাব।

এসব অাচরনগত অসভ্যতা অামাদের কবে দূর হবে?
বিবেক-বিবেচনাবোধ ও মানবিকতার স্বাক্ষর একটি অাদর্শ জাতি হিসেবে অামরা কবে রাখতে সক্ষম হবো?কবে অামরা জাতি হিসেবে সভ্য হবো?
কবে অামাদের বোধদয় হবে?

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ