1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনের নাম দিলেন প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১ ৯:৩২ pm

ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনটির নাম ‘মিতালী এক্সপ্রেস’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পক্ষ এ নামে রাজি থাকলে এটি নির্ধারিত থাকবে।

রোববার (২১ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আশা করা যাচ্ছে আগামী ২৭ মার্চ বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ট্রেনটি বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ভবিষ্যতে ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুদিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার। ভারত থেকে রোববার ও বুধবার ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে।

এরআগে গত ৭ মার্চ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ ঢাকা থেকে চিলাহাটি হলদিবাড়ি দিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চালু হবে।

তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন এই রুটে রেলযোগাযোগের উদ্বোধন করবেন।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২শ’ টাকা। এছাড়া উত্তরাঞ্চলের মানুষেরা চিলাহাটি স্টেশন থেকেও যাতায়াত করতে পারবে।

তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। যেটি কেবল নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যাতায়াত করবে। আর তাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭শ’ টাকা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ