
নেত্রকোনা প্রতিনিধিঃ সারাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কতার পরও থামছেনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা। কোভিট-১৯ টিকা নেয়ার ৬ সপ্তাহ পর নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমানের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
একই সঙ্গে জেলা প্রশাসকের স্ত্রী কাজি সুবর্না আক্তারও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ মো. সেলিম মিয়া।শনিবার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জেলা প্রশাসক ও স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বিকালেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন দুইজনই।
জেলা প্রশাসক গত ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন জানিয়ে তিনি আরো বলেন, এখন পর্যন্ত জেলা প্রশাসক ভাল আছেন। করোনা ভাইরাসের উল্লেখযোগ্য কোন লক্ষণ শরীরে দেখা দেয়নি। তবে স্ত্রী কাজি সুবর্না আক্তারের জ্বর, শারীরিক দুর্বলতাসহ কিছু লক্ষণ দেখা দিয়েছে।
জেলার ১০ উপজেলায় এ পর্যন্ত ৮৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৫৪ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন ১৬ জন।
ভিন্নবার্তা ডটকম/এন