1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ড্রেন ও ফুটপাত নির্মাণে ভুল আছে: মেয়র আতিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ৮:২০ pm

রাজধানীর ফুটপাত ও ফুটপাতের নিচে ড্রেন নির্মাণে টেকনিকেল ভুল থাকার কারণে পানি অপসারণ হচ্ছে না। এতে করে বন্ধ পানিতে জন্ম নিচ্ছে কিউলেক্স মশা। জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, যেখানে ফুটপাতের নিচে ড্রেন রয়েছে সেখানে মশক নিধনে অনেক বেগ পেতে হচ্ছে। কারণ ফুটপাতের নিচে ড্রেন নির্মাণের সময় টেকনিকেল ভুল রয়ে গেছে।

ডিএনসিসি মেয়র মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটায় পাইকপাড়া, দক্ষিণ বিশিল গোদাখালি খাল, পালপাড়া ঘাট বেড়িবাঁধ, দারুসসালাম ঈদগাহ মাঠ এলাকায় কিউলেক্স মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএনসিসির চলমান সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

মেয়র বলেন, ফুটপাত ও ড্রেন নির্মাণের সময় বর্জ্য ব্যবস্থাপনা এবং কীটতত্ত্ববিদদেরকে রাখতে হবে। কিভাবে ফুটপাতের নীচে ড্রেন তৈরি করলে একই সাথে পানি অপসারণ হবে আবার মশার প্রজননও যাতে না হয়, সে ব্যবস্থা করতে হবে। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

সোমবার ( ৮ মার্চ) কিউলেক্স মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে শুরু হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ মার্চ) দ্বিতীয় দিনে মিরপুর ১০ অঞ্চলে কার্যক্রম চালিয়েছে সংস্থাটি। সপ্তাহের শুক্রবার ব্যতীত ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিনই চলবে এ অভিযান। এ ক্রাশ প্রোগ্রামে ডিএনসিসির সকল অঞ্চলের মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতা কর্মীসহ মশক নিধনের সাথে যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারী একটি অঞ্চলে একদিন করে কাজ করবেন। ডিএনসিসির সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও একসাথে এই অভিযানে অংশগ্রহণ করছেন। অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মশক নিধনকর্মী মশার কীটনাশক প্রয়োগ করছেন।

ক্রাশ প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী ১০ মার্চ কারওয়ান বাজার অঞ্চল (অঞ্চল-৫), ১১ মার্চ মহাখালী অঞ্চল (অঞ্চল-৩), ১৩ মার্চ ভাটারা অঞ্চল (অঞ্চল ৯) ও সাতারকুল অঞ্চল (অঞ্চল-১০), ১৪ মার্চ উত্তরা অঞ্চল (অঞ্চল-১), ১৫ মার্চ দক্ষিণখান অঞ্চল (অঞ্চল-৭) ও উত্তর খান অঞ্চল (অঞ্চল-৮) এবং ১৬ মার্চ হরিরামপুর অঞ্চলে (অঞ্চল-৬) মশক নিধন অভিযান পরিচালিত হবে। এসব দিনে সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের দ্বিতীয় দিনে মেয়র আতিকুল বলেন, ‘প্রথম দিনের অভিযানে সাগুফতা খালে গিয়ে দেখেছি পয়ঃনিষ্কাশন লাইন খালের ভিতরে সংযুক্ত। এখানে একটা চ্যালেঞ্জ আমরা দেখেছি। একই দিন সকালে আমরা ফুটপাথের নিচে যে ড্রেন আছে সেখানে ফগিং করেছি। কীটতত্ত্ববিদগণ বলছেন ফুটপাতের নিচে ড্রেনে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে।

তিনি বলেন, শহরের আনাচে কানাচে প্রচুর ডোবা আছে। আমাদের চেষ্টার কোন কমতি নেই। আমরা যে পদ্ধতি এখন অবলম্বন করেছি এটা খুবই কষ্টসাধ্য। ডিএনসিসির অন্য নয়টি অঞ্চলের সকল মশক নিধন কর্মী, সকল যন্ত্রপাতি একটি অঞ্চলে নিয়ে এসেছি ব্যাপকভাবে, সমন্বিতভাবে কাজ করার জন্য। অভিযান শেষে প্রতিদিন রাতে আমরা মিটিং করছি অভিযানের পর্যালোচনা করতে।

আতিকুল ইসলাম সবাইকে উদাত্ত আহ্বান জানান, ‘যার যার আঙিনায় ডোবা-নালা ইত্যাদি পরিষ্কার করা হলে আমাদের জন্য সুবিধা হবে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভেতরে আমরা মশক নিধন করি না। এগুলো আমাদের জন্য সম্ভব না। পাবলিক ড্রেন, খাল ইত্যাদি নিয়ে আমরা কাজ করবো।’

আতিকুল ইসলাম বলেন, আমরা দেখব এই দশদিনের অভিযান শেষে কি ফল দাঁড়ায়। থার্ড পার্টির কীটতত্ত্ববিদরা আমাকে জানাবে কি কি ভুল হয়েছে। আমি ভুলগুলো আপনাদেরকে (সাংবাদিক) জানাবো। এগুলো লুকানোর কিছু নেই। আমরা কীটনাশকের পরিমাণ (ডোজিং) নিয়ে চিন্তা করছি। অনেক ক্ষেত্রে মশা নকডাউন হচ্ছে না। ডোজিং বাড়ানো যায় কিনা সে বিষয়ে কীটতত্ত্ববিদদের সাথে কথা বলছি।

আতিকুল ইসলাম জানান, এ অভিযান শেষ হলে মশক নিধন কর্মীদেরকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হবে।

অভিযান চলাকালে মশার লার্ভা পাওয়ায় অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম ১০ নম্বর ওয়ার্ডে ৪টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেন।

১১ নম্বর ওয়ার্ডে মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ৫টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করেন। ১৬ নম্বর ওয়ার্ডে মশার লার্ভা পাওয়ায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন ৩টি মামলায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপর ১টি মামলায় বাড়ির কেয়ার টেকার মশক নিধন কর্মীদের সাথে খারাপ আচরণ করায় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২টি পরিত্যক্ত হোল্ডিং মালিকের এর তথ্য সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাওয়া সাপেক্ষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার কার্যক্রম গ্রহণ করা হয়।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ