
চট্টগ্রাম নগরের চকবাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। শনিবার (৮ মে) ভোর ও সকালে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ইয়াহিয়া তালুকদার ইমন (১৮),মাে.হামিদ আহাম্মেদ ফাহিম (১৯), মাে.তুহিন (২২), ইমাম শাওন (১৮), মো.শাহীন (২৫) ও পারভেজ (২৮)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, দেশীয় অস্ত্র চাপাতি ও ধারালো টিপ ছোরাসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে জব্দকৃত চাপাতি ও ছোরা নিয়ে অবস্থান করছিল তারা । গ্রেফতারকৃত একাধিক জনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ভিনন্নবার্তা/এমএসআই