1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

৮ ফেব্রুয়ারি ঢাকা আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩৭ pm

দু’দিনের সফরে ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষ এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগে, ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপ বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ গত নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এবং পলিমাটি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ