1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬১ ভারতীয় জেলে কারাগার থেকে মুক্ত, ফিরছেন নিজ দেশে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ ৯:৫৬ pm

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিন দফায় গ্রেপ্তার ৬১ ভারতীয় জেলেকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মুক্ত এসব জেলেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে তুলে দেয় বাগেরহাট কারা কর্তৃপক্ষ।

বাগেরহাট কারাগারের জেলার এ কে এ এম মাসুম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে প্রথম দফায় গত বছরের ৩ ডিসেম্বর কোস্টগার্ড সদস্যরা ‘এফ বি মা শিবানী’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। এরপর কোস্টগার্ড সদস্যরা ওই বছরের ২৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় ‘এফ বি মঙ্গল চন্ডি-৭’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। সর্বশেষ চলতি বছরের ৩১ জানুয়ারি কোস্টগার্ড সদস্যরা ‘এফ বি সঙ্খ দ্বীপ’ ও ‘এফ বি স্বর্ণলতা’ নামের দুটি ফিশিং ট্রলারসহ আরও ২৮ জন ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। তিন দফায় গ্রেপ্তার ৬১ ভারতীয় জেলে এতদিন বাগেরহাট কারাগারে ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ