1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ মাসে হত্যা-নির্যাতনের শিকার ১৩ গৃহকর্মী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১ ৫:৪৯ pm

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ১৩ জন গৃহকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন কর্মক্ষেত্রে ও একজন কর্মক্ষেত্রের বাইরে প্রাণ হারান। দুইজন আত্মহত্যা করেছেন।

এছাড়াও নিহতদের মধ্যে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন দুইজন, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চরম নিপীড়নের শিকার হয়েছেন ছয়জন এবং অজ্ঞাতনামা একজন তীব্র মানসিক নির্যাতনের শিকার হন।

শনিবার (১ মে) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের এক জরিপ থেকে এসব তথ্য পাওয়া যায়।

ঢাকাসহ সারাদেশে যারা গৃহকর্মী হিসেবে কাজ করে, তাদের ৯৫ ভাগের বেশিই নারী। বিলস্-এর জরিপে দেখা গেছে যে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হয়েছেন তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ৩৩ বছরের মধ্যে।

বিলস্-এর এই হিসাব দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে বানানো। সংগঠনটি বলছে, বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক নির্যাতনের ঘটনায় অর্থ ও চাপের মুখে সমঝোতা করা হয়। গৃহকর্মী বা তাদের পরিবারের সদস্য অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় মামলা মকদ্দমায় যেতে চান না বা যেতে সাহস পান না। প্রভাবশালীরা অনেক নির্যাতনের ঘটনা ধামাচাপা দিয়ে ফেলেন।

বিলস্ সুনীতি প্রকল্প এবং গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এছাড়া মনিটরিং সেলের মাধ্যমে ঘটনার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে সহায়তা, ক্ষতিগ্রস্তদের সঙ্গে ট্রেড ইউনিয়নের মাধ্যমে যোগাযোগ এবং সার্বিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ