1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

১২ জনকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দেবে সরকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৮ pm

সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১২ জনকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫’ দেবে সরকার। পাঁচটি ক্যাটাগরিতে তাদেরকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুরস্কার পাচ্ছেন যারা

যুব উন্নয়ন ও কর্মসংস্থানে পুরস্কার পাচ্ছেন তিনজন। তারা হলেন- বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে এবার পুরস্কার পাচ্ছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ।

এছাড়া লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা) জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে পুরস্কৃত হচ্ছেন।

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পাবেন।

যুব ও ক্রীড়া সচিব বলেন, চূড়ান্তভাবে মনোনীত ১২ জনকে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার তুলে দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই অনুষ্ঠান হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ