1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪শ’ জনের বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১ ৬:৩৭ pm

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৮ মার্চ) বিকেলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গ্রেফতার ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৭ মার্চ) পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে হামলার সঙ্গে চারজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ছাড়া পাওয়া চারজন হলেন-সাবেক পৌরমেয়র জি কে গউছের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরিয়া প্রীতম ও ভাতিজা আদনান ফারহাদ রাফিদ এবং দুইজন হিন্দু শ্রমিক।

জি কে গউছের ভাই জি কে গফ্ফারসহ বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ