1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে: মান্না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ৪:০৯ pm

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পালনের কারণেই জাতি ভয়ঙ্কর করোনা ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, মার্চ মাসের শুরুতেই করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেলেও শেষ দুই সপ্তাহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জাঁকজমকভাবে পালনের জন্যই সরকার অন্যান্য ক্ষেত্রে কোনো কথা বলেনি। মূলত এই দুইটি অনুষ্ঠানই এই জাতিকে ভয়ঙ্কর ঝুঁকির সামনে ফেলে দিয়েছে।

জনগণকে সতর্ক করার ক্ষেত্রে সরকার বিলম্ব করেছে এমন অভিযোগ তুলে মান্না বলেন, গত জানুয়ারিতেই দেশে করোনার ইউকে এবং সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট পাওয়া যায়। শুরুতেই জনগণকে সতর্ক না করে মার্চ মাস পর্যন্ত কেন চেপে রাখা হয়?

তিনি বলেন, এই সময়ের মধ্যে অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচন, বিনোদনকেন্দ্র খুলে দেওয়াসহ স্বাস্থ্যবিধি মানানোর মতো সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

এ সময় করোনার সবশেষ পরিস্থিতি, সরকারের উদাসীনতা, দুর্নীতি ও করণীয়সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করে মান্না বলেন, মানুষ বাঁচানোর চেয়ে বড় কোনো উন্নয়ন হতে পারে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক অভিযোগ করেন, সরকারের প্রণোদনার অর্থ সব বড় বড় ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনের কর্মীদের কোনো ধরনের ভাতা দেওয়া হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, করোনার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার মাত্র ৫ হাজার কোটি টাকা ঘোষণা করেছিল। ১০ মাস পার হলেও প্রণোদনার সেই অর্থ কৃষকের কাছে এখনও পৌঁছায়নি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ