1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদিগামীদের ‘হোটেল কোয়ারেন্টাইন’ খরচ দেবে সরকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ৮:৪২ pm

টানা এক সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের টাকা দেয়ার সিদ্ধান্তের কথা জানালো প্রবাসী মন্ত্রণালয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে কোয়ারেন্টাইন খরচের ২৫ হাজার টাকা দেয়া হবে। সামনের দিনে যারা যাবেন, তাদের টাকা এয়ারলাইন্সকে পরিশোধ করা হবে। আর গত ২০ মে থেকে এরইমধ্যে যারা সৌদি গিয়েছেন, তাদের অর্থ দেয়ার কথাও ভাবা হচ্ছে।

সৌদি আরবে যেতে কোয়ারেন্টাইন সংক্রান্ত সৌদি সরকারের নির্দেশনায় বিপাকে পড়ে হাজার হাজার প্রবাসীকর্মী। অনিশ্চয়তায় পড়ে অনেকের কর্মস্থলে যাত্রা। এর মধ্যে মরার ওপর খাড়ায় ঘা হয়ে দাঁড়িয়েছে হোটেল খরচ।

এ অবস্থায় যে সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ ৩০ জুনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাদের কোয়ারেন্টাইনের খরচ মেটাতে অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিল সরকার।

বৃহস্পতিবার (২৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জানালেন, কোয়ারেন্টাইন খরচের ৫০ শতাংশ কিংবা ২৫ হাজার টাকা এ দুয়ের যে অর্থ কম হবে, সেটি প্রণোদনা হিসেবে দেয়া হবে। গত ২০ মে থেকে যারা সৌদি আরব গিয়েছেন, তাদেরও এ সহায়তার আওতায় আনার কথা পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, যারা সৌদিতে ফিরে যাবেন তারা এ সহায়তার মধ্যে পড়বেন। আর নতুনরা এ সুবিধার মধ্যে পড়বে না। তবে হোটেল বুকিং নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। প্রতিদিনই বাতিল হচ্ছে অনেক সৌদি প্রবাসীর যাত্রা।

প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন, রোববার আন্তঃমন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছেন নীতিনির্ধারকরা।

মন্ত্রী আরও বলেন, আমাকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের শ্রমিকের যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে নির্দেশ দিয়েছেন।

প্রবাসীদের কম খরচে কোয়ারেন্টানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ