1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাড়ে ৮১ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ৯:১১ pm

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৩ লাখ ২৬ হাজার ৮৬৬ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৮১ লাখ ৪৫ হাজার ২৬৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এইদিন দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন নিয়েছেন। তাদের মধ্যে ৫ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায় , আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৫২০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ২৪ হাজার ৩০৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। আগামীকাল সোমবার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ