1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাত দিনেই রাজশাহী মেডিকেলে ৬০ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১ ১০:৩৫ am

করোনাভাইরাসের সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা সবাই মারা যান। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছেন। এই সাতজনই করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এ নিয়ে চলতি মাসের সাত দিনে এই হাসপাতালে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিল ৪২ জনের। উপসর্গ নিয়ে মারা যাওয়াদের অধিকাংশেরই পরে পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ