1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাতক্ষীরায় নিঃস্ব মালিকরা, চিংড়ি ঘের ভেসে ১৫ কোটি টাকার ক্ষতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১ ৪:১৬ pm

প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে, ভেঙে যায় বেড়িবাঁধ। ভেসে যায় ঘেরের লাখ লাখ টাকার সাদা চিংড়ি। ঋণ নিয়ে চিংড়ি চাষ করে বারবার দুর্যোগের কবলে পড়ে সব হারিয়ে অনেক ঘের মালিক এখন নিঃস্ব। এ অবস্থায় বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের সরকারি সহায়তার দাবি জানিয়েছে চিংড়ি চাষি সমিতি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, ৪ শতাংশ সুদে যেন ঘের মালিকদের ঋণ দেওয়া হয়, তার চেষ্টা চলছে।

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আয়ের প্রধান উৎস্য হচ্ছে চিংড়ি চাষ। তবে ২০০৯ সাল থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। আইলা সিডর নার্গিস, ফনী, বুলবুল আর আম্পানে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার চিংড়ি ঘের ভেসে গেছে। দাদন আর ব্যাংক ঋণ নিয়ে প্রতি বছরই ঘুরে দাঁড়াতে চিংড়ি চাষ অব্যাহত রাখেন ঘের মালিকরা। কিন্তু এবার উৎপাদিত চিংড়ি বাজারে ওঠার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে সব ভেসে গেছে। এতে অধিকাংশ ছোট চিংড়ি চাষি পথে বসেছেন। তাই সরকারের কাছে স্বল্পসুদে চিংড়ি চাষিরা ঋণ চান।

বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের জন্য সরকারি সহায়তার দাবি জানালেন জেলার চিংড়ি চাষি সমিতি সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা।

স্বল্প সুদে যাতে চিংড়ি ঘের মালিকরা ব্যাংক ঋণ পায় সে জন্য চেষ্টা চলছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান।

জেলায় ৬৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বাগদা ও ৯ হাজার হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এবারের ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে ৬ হাজার ৭০০ হেক্টর জমির ৭ হাজার ৪০০ চিংড়ি ঘের ভেসে যাওয়ায় ১৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ