
করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া সময়োপযোগী সিদ্ধান্তেই দেশের অর্থনীতি সচল রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রী রপ্তানিমুখী পোশাকশিল্পে দ্রুত প্রণোদনার ঋণ বরাদ্দ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিল্প খাতের কর্মহীন শ্রমিকদের মধ্যে নগদ অর্থও বিতরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন