1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সংসদ সচিবালয়ের বাজেট ৩৩৬ কোটি টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ ৪:৪৯ pm

আসন্ন ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় সংসদ সচিবালয়ের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। এই বরাদ্দ গত অর্থবছরের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা, অর্থাৎ ৭ দশমিক ১২ শতাংশ বেশি।

রোববার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ৩২তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সংসদ সচিবালয় কমিশন বৈঠকের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

এতে কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে ২০২১-২০২২ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেয়া হয়েছে, যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ বেশি।

এছাড়া বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন দেয়া হয়। সেই সঙ্গে ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকের শুরুতে বিগত ৩১তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ