
ঈদ সামনে রেখে শেষ দিকের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রোববার (০৯ মে) সকালে ভিড় কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। শেষ দিকে বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারাও।
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। শেষ দিকের কেনাকাটায় জমজমাট শপিংমলগুলোর বেচাকেনা। নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, চন্দ্রিমা সুপার মার্কেটসহ আশপাশের শপিংমলগুলোতে ভিড় সবচেয়ে বেশি। শেষ দিকে ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।
নারী ও শিশুদের দোকানে ক্রেতাদের ভিড় বেশি। ভিড় বেড়েছে কসমেটিকস, গহনা, ঘর সাজানোর দোকানেও। করোনার বিপর্যয় ভুলে সাধ্যের মধ্যে ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে চান ক্রেতারা।
সবগুলো শপিংমলের প্রবেশমুখে স্যানেটাইজার ব্যবহারের ব্যবস্থা রেখেছেন মার্কেট কর্তৃপক্ষ। মাস্ক ব্যবহারেও করা হচ্ছে মাইকিং। তারপরেও কিছু কিছু ক্রেতার অসতর্কতা চোখে পড়বেই।
ভিন্নবার্তা ডটকম/এন