1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরে পঁচা পণির ধ্বংস,২ লাখ টাকা জরিমানা

মির্জা হুমায়ুন,শাহজাদপুর(সিরাজগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ১১:৪৯ pm

সিরাজগঞ্জের শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড মাছের আরত সংলগ্ন ডক্টর রকিবুল ইসলাম এর বাড়িতে দুর্গন্ধযুক্ত ১৩ লাখ টাকার প্রায় ১৫’শ কেজি পঁচা পণির জব্দ করে তা ধ্বংশ ও এর উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে শাহজাদপুর পৌর এলাকায় ডেইরি বাংলা ফুডস লিমিটেডের এসব পনির জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন। এ সময় ভোক্তা অধিকার আইনে এ ডেইরি বাংলা ফুডস লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে এ দুর্গন্ধযুক্ত পচা পনির রাস্তার পাশে ফেলে ধ্বংস করা হয়।

জানাযায়, উপজেলার পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডেইরি বাংলা ফুডসের পঁচা দুর্গন্তযুক্ত প্রায় ১৫’শ কেজি পনির একটি ট্রাকে তুলে অন্যত্র সরিয়ে ফেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান এবং এ খবর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে অবহিত করলে ইউএনও’র নির্দেশে সোমবার রাতেই সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন। দীর্ঘদিন ধরে এসব পনির ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলো ডেইরি বাংলা ফুডস বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, শাহজাদপুরসহ অত্র অঞ্চলে প্রশাসনের অগোচরে এ ধরনের আরও বেশকিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা অবৈধভাবে দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে করে থাকে, প্রশাসনের নিকট তাদের জোরালো দাবি করে বলেন, এ ধরনের প্রতিষ্ঠান খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ