1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ১১:৪৮ am

হতাশাময় নিউজিল্যান্ড সফর শেষ করে আগামী রোববার (৪ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড়মাসের সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে রোববার বেলা ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমরা।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে স্থানীয় সময় ৩ এপ্রিল দিবাগত রাত ১টা ২০ মিনিট যাত্রা শুরু করবেন তারা। বাংলাদেশ সময় তখন ৩ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিট। প্রায় ১৫ ঘণ্টার বেশি সময়ের এ যাত্রা শেষে রোববার বেলা ১১টায় দেশে পৌঁছাবে ক্রিকেট দল। মাঝে যাত্রাবিরতি দেয়া হবে দুবাইয়ে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটিতে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর, টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে হেরেছে তারা। সবমিলিয়ে খালি হাতেই দেশে ফিরছে দল।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ