1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রামদেবের পতঞ্জলির করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ১১:৩৩ am

করোনা প্রতিরোধে ভারতের যোগগুরু রামদেবের পতঞ্জলির ওষুধ করোনিল কতটা কার্যকরী তা নিয়ে এ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে করোনিলের বিক্রি বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। নেপালের ডিপার্টমেন্ট অব আয়ুর্বেদ অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনস একটি নির্দেশিকায় জানিয়েছে, নেপালে দেড় হাজার পিস করোনিল পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। ওই ওষুধ নেপালে পাঠানো হয়েছিল উপহার হিসাবে। খবর আনন্দবাজার পত্রিকার।

যদিও নেপালের স্বাস্থ্য মন্ত্রাণালয় জানিয়েছে, পতঞ্জলির পণ্যসামগ্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। নেপাল সরকারের এক মুখপাত্র বলেন, নেপাল সরকার পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ করোনিল এখনই নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবে এর গুণাগুণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলো বিক্রি বন্ধ থাকবে।

নেপালের আগে ভুটান সরকারও করোনিল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভুটানের ড্রাগ রেগুলেটরি অথরিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই এবার গেল নেপাল।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ